ফ্রান্সের যুবরাজ কিন্তু রাজার স্নেহ এবং তার রাজত্ব থেকে বঞ্চিত কর্ডেলিয়াকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে বলে জানাল। কারণ, সে বুঝে গেছে, কর্ডেলিয়া রমণীকুলে রত্নস্বরূপ। সে স্বার্থসাধনের জন্য তোষামোদের বাক্য সাজিয়ে কাউকে খুশি করতে পারে না, কিন্তু তার অন্তরে প্রজ্জ্বলিত প্রেম, প্রীতি, কর্তব্যজ্ঞান সম্বন্ধে সে সচেতন, সৎ। এ রকম রমণীকে স্ত্রী হিসেবে পাওয়া ভাগ্যের কথা।
Class 7 › আনন্দপাঠ › Chapter 7: কিং লিয়ার › Topic: কর্ডেলিয়ার নির্বাসন ও ফ্রান্সের যুবরাজের সাথে বিবাহ
Aligned to the NCTB national curriculum.