বর্গ একটি আয়ত, যার বাহুগুলো পরস্পর সমান।
৪ এর বর্গমূল ২ বলতে বোঝায় যে, ২ কে ২ দ্বারা গুণ করলে গুণফল ৪ হয়। অর্থাৎ ২^২ = ৪।
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ২৫ বর্গ মিটার হলে, এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে মিটার। আমরা জানি, ৫ × ৫ = ২৫, সুতরাং = ৫। অতএব, প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৫ মিটার।
১, ৪, ৯, ২৫, ৪৯ সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা কারণ এদের প্রত্যেকটিকে অন্য কোনো স্বাভাবিক সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়। যেমন: ১ = ১^২, ৪ = ২^২, ৯ = ৩^২, ২৫ = ৫^২, ৪৯ = ৭^২। একটি স্বাভাবিক সংখ্যা m কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গ আকারে প্রকাশ করা যায় তবে m কে পূর্ণবর্গসংখ্যা বলা হয়।
Class 7 › Mathematics › Chapter 1: মূলদ ও অমূলদ সংখ্যা › Topic: বর্গ ও বর্গমূল
Aligned to the NCTB national curriculum.