রাজা আসিয়া ফুল তুলিতে গেলেন, অমনি পারুলফুল যাঁপাফুলদিগে ডাকিয়া বলিল, 'সাত ভাই চম্পা জাগ রে!' চাঁপারা উত্তর দিল, 'কেন বোন পারুল ডাক রে?' পারুল বলিল, 'রাজা আপনি এসেছেন, ফুল দিবে কি না দিবে?' চাঁপারা বলিল, 'না দিব, না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজার বড়োরানি তবে দিব ফুল!'
Class 6 › Anandapath › Chapter 1: সাত ভাই চম্পা › Topic: রাজা ও বড়োরানিদের ফুল তুলতে ব্যর্থতা
Aligned to the NCTB national curriculum.