MCQmedium

উহুদ যুদ্ধের সময় মহানবি (স.) নিজের মতকে প্রাধান্য না দিয়ে কোন সাহাবিদের মতামত গ্রহণ করেছিলেন?

Options

aহজরত আবু বকর (রা.) ও হজরত উমর (রা.)
bহজরত হামযাহ (রা.) এবং অপেক্ষাকৃত যুবক সাহাবিগণcheck_circle
cহজরত উসমান (রা.) ও হজরত আলী (রা.)
dহজরত আবু তালহা (রা.) ও হজরত ইবনে আব্বাস (রা.)

Key Points

পাঠ্যপুস্তকে উল্লেখ আছে: 'উহুদ যুদ্ধের সময় মহানবি (স.)-এর নিজেরসহ কয়েকজন সাহাবির মত ছিল মদিনা শহরের অভ্যন্তরে অবস্থান করে যুদ্ধে অবতীর্ণ হওয়া; কিন্তু হজরত হামযাহ (রা.) এবং অপেক্ষাকৃত যুবক সাহাবিগণ শহরের বাইরে কোনো উন্মুক্ত প্রান্তরে গিয়ে যুদ্ধ করার পক্ষে মতামত ব্যক্ত করেন । তিনি নিজের মতকে প্রাধান্য না দিয়ে তাদের এ মতামত গ্রহণ করেন'।

Source

Class 5 › ইসলাম শিক্ষা › Chapter 3: নৈতিক ও মানবিক গুণাবলি অর্জন

Aligned to the NCTB national curriculum.