এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (স.)-এর বাণী: 'আল্লাহর নিকট সেই প্রতিবেশী সর্বাপেক্ষা উত্তম, যে তার প্রতিবেশীর নিকট উত্তম' (তিরমিযি)। মহানবি (স.) এ সম্পর্কে আরও বলেন, 'সেই ব্যক্তি আমার উপর প্রকৃত ইমান আনেনি যে আরামে রাত কাটায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত।' (দারিমি) রাসুল (স.) বলেন— 'সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, যার প্রতিবেশী তার অত্যাচার ও অন্যায় আচরণ থেকে নিরাপদ নয়' (মুসলিম)।
Class 6 › Islamic Studies › Chapter 4: আখলাক › Topic: প্রতিবেশীর প্রতি কর্তব্য
Aligned to the NCTB national curriculum.