প্রাথমিক গণিত · Class 1
রিয়ার মা ১৩টি পেয়ারা থেকে ৪টি রিয়াকে দিল। মায়ের কাছে কয়টি পেয়ারা রইল?
খালি ঘরে সঠিক সংখ্যা বসাও: ১৬ - ___ = ১২
রাজু দোকান থেকে ১৯টি চকলেট কিনল। এর থেকে ৯টি চকলেট তার বোনকে দিল। তার কাছে কয়টি চকলেট রইল?
১১ - ৮ = কত?
রাজু ১৫টি ডিম ও ৯টি কলা কিনল। কলা থেকে ডিম সে কয়টি বেশি কিনল?
একটি প্যাকেটে ১৭টি চকলেট ছিল। হিয়া ও সামি সেখান থেকে ১০টি চকলেট খেয়েছে। এখন কতগুলো চকলেট রইল?
১২ – ২ = কত?
দিতির ১৫টি রং পেনসিল ছিল। সে ৫টি রং পেনসিল তার ছোট ভাইকে দিল। তার কাছে কয়টি রং পেনসিল রইল?
একটি শ্রেণিতে ১৮ জন ছাত্র-ছাত্রী আছে। এদের মধ্যে ১০ জন ছাত্রী। শ্রেণিতে কতজন ছাত্র আছে?
মিলির ১৪টি চকলেট আছে। এর থেকে ৮টি তার ছোট ভাইকে দিল। তার কাছে কয়টি চকলেট রইল?
একটি বিদ্যালয়ের আলমারিতে ১৪টি বল আছে। শিশুরা সেখান থেকে ৪টি বল নিয়ে খেলছে। আলমারিতে আর কয়টি বল আছে?
করিমের ১৬টি বেলুন ছিল। সে ৬টি বেলুন বীথিকে দিল। করিমের কাছে কয়টি বেলুন রইল?
১৫ – ৫ = কত?
একটি দোকানে ১৩টি খেলনা গাড়ি ছিল। এর মধ্যে ৯টি বিক্রি হয়েছে। দোকানে কয়টি খেলনা গাড়ি রইল?
১৪ - ৬ = কত?