প্রাথমিক গণিত · Class 2
একটি বিদ্যালয়ে ২য় শ্রেণিতে ১৩৬ জন ছাত্র এবং ১২০ জন ছাত্রী আছে। দ্বিতীয় শ্রেণিতে মোট কত জন শিক্ষার্থী আছে?
একটি বাক্সে ২৫টি চকলেট ছিল। এর থেকে কয়েকটি চকলেট মিতুকে দেওয়া হলো। বাক্সে ১৭টি চকলেট থাকল। কয়টি চকলেট মিতুকে দেওয়া হয়েছিল?
মা ও মেয়ের বয়স একত্রে ৭০ বছর। মেয়ের বয়স ২২ বছর। মায়ের বয়স কত?
রাফি কোনো এক ঈদে তার বাবার কাছ থেকে ২৫০ টাকা এবং মায়ের কাছ থেকে ১২০ টাকা পায়। সে মোট কত টাকা পায়?
একটি গ্রামের লোকসংখ্যা ৪০০ জন। আরেকটি গ্রামের লোকসংখ্যা ৩২০ জন। দুই গ্রামের মোট লোকসংখ্যা কত?
রাজুর একটি খাতায় ২৬৭ পৃষ্ঠা কাগজ আছে। আরেকটি খাতায় ১৪৫ পৃষ্ঠা কাগজ আছে। দুটি খাতায় মোট পৃষ্ঠার সংখ্যা কত?
রাজুর ৩৮টি রঙিন কার্ড আছে। মনার ২৪টি রঙিন কার্ড আছে। দুজনের মোট কতগুলো রঙিন কার্ড আছে?
মানহাদের পারিবারিক লাইব্রেরিতে ৫৪টি গল্পের বই ও ৩৮টি অন্য বিষয়ের বই আছে। লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে?
শ্যামল ৩৮৫ টাকা নিয়ে বাজারে গেল। সে ২৫৩ টাকা খরচ করল। তার কাছে কত টাকা থাকল?
মিনার ৩৬টি কাগজ ছিল, সে এর থেকে ১৩টি কাগজ রাজুকে দিল। মিনার কাছে কতটি কাগজ রইল?
রুমির ৭৫টি মারবেল আছে এবং রাজুর ৪৯টি মারবেল আছে। রুমি থেকে রাজুর কয়টি মারবেল বেশি আছে?
একজন ফল বিক্রেতা প্রথম দিন ৩৬০ টাকার আম বিক্রি করলেন। দ্বিতীয় দিন ৪৭৫ টাকার আম বিক্রি করলেন। তিনি দুদিনে মোট কত টাকার আম বিক্রি করলেন?
একটি নার্সারিতে ১২০টি গোলাপ ফুল গাছ আছে এবং ১২৭ টি গাঁদা ফুল গাছ আছে। ঐ নার্সারীতে মোট কতগুলো ফুল গাছ আছে?
রাফির ৪৩টি কার্ড আছে। তুলির ৩২টি কার্ড আছে। দুজনের কার্ড একত্র করলে মোট কতগুলো কার্ড হবে?
তুলির ৭০টি গল্পের বই ছিল। বই মেলা থেকে সে আরও ৫০টি গল্পের বই কিনল। তুলির মোট কয়টি গল্পের বই হলো?
রাজু ১৩৪টি কাগজের ফুল বানালো। মীনা ১৪৫টি ফুল বানালো। তারা কাগজ দিয়ে মোট কতগুলো ফুল বানালো?
দিলীপ বাজার থেকে ৪৫ টাকার মাছ ও ৩৮ টাকার সবজি কিনল। সে মোট কত টাকা খরচ করল?
দিলীপের কাছে ৭৩টি কাগজ ছিল। তার বোন দীপা তাকে আরও ৫৪টি কাগজ দিল। তার কাছে কতটি কাগজ হলো?
রাজুর কাছে ৪৫টি রং পেনসিল ছিল। সে তুলিকে ১৮টি রং পেনসিল দিল। রাজুর কাছে কতটি রং পেনসিল রইল?
৪৬৮ + ৩৯৪ = এই যোগের শতকের স্থানের অঙ্ক কত হবে?