প্রাথমিক গণিত · Class 3
একটি ট্রেনে ২১৬৫ জন যাত্রী আছেন। একটি স্টেশনে ৭৯৬ জন যাত্রী নেমে গেলেন। এখন ট্রেনে কতজন যাত্রী আছেন?
একটি গ্রামে মোট জনসংখ্যা ১২৬৩৮ জন। পুরুষের সংখ্যা ৬১৫৫ জন। ঐ গ্রামে নারীর সংখ্যা কতজন?
একটি নার্সারিতে ৭৪২টি গোলাপ চারা ছিল। সেখান থেকে মনির বাগান করার জন্য ৩৯৫টি চারা কিনল। এখন নার্সারিতে কতটি চারা রইল?
১০০০০ - ২৪৬৮ = কত?
রানীর কাছে ১২০০ টাকা আছে। সঙ্গীতার কাছে ৬০০ টাকা আছে। দুইজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচের কোনটি সঠিক হবে?
গতকাল একটি মেলায় লোক এসেছিল ৪৮৬৫৪ জন এবং আজকে মেলায় লোক এসেছে ৫২৪৭৯ জন। এই দুই দিনের লোকসংখ্যার পার্থক্য কত?
রহিম সাহেবের মাসিক আয় ১৮৫৫০ টাকা এবং মাসিক ব্যয় ১৭৯৮৪ টাকা। তাঁর মাসিক জমা কত?
৭৪২৫৩ - ৩৫৪২৭ = কত?
নাসিমা বেগম বছরে ১০০০০০ টাকা আয় করেন এবং ৮৮৭৫৫ টাকা ব্যয় করেন। তার বছরে কত টাকা জমা থাকে?
৪০০৩ - ১০০৯ = কত?
বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ করা শুরু করতে হয়?
রিয়াজ ১৮৫০ টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে ২০০০ টাকা দিলো। বিক্রেতা তাকে কত টাকা ফেরত দেবেন?
নাজমা বেগম ১৫৬০ টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি ৯৭৫ টাকা খরচ করলেন। তাঁর কাছে কত টাকা অবশিষ্ট রইল?
একজন লিচু বিক্রেতার ১০০০টি লিচুর মধ্যে ২৬টি লিচু পচে গেল। তিনি কতগুলো লিচু বিক্রি করতে পারবেন?
১০০০ থেকে ১০১ বাদ দিলে কত থাকবে?
আনাবিয়ার কাছে ১৫০০ টাকা আছে। লিয়ার কাছে ৯৫০ টাকা আছে। আনাবিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কী করতে হবে?
লিমার ৩৪৭০ টাকা আছে এবং রাহুলের ২৬৪৫ টাকা আছে। লিমার কত টাকা বেশি আছে?
দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কী বলে?
রেজার কাছে ৫৩৪৮ টাকা আছে। হিয়ার কাছে ৩৬৮৫ টাকা আছে। হিয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে?