প্রাথমিক গণিত · Class 3
যদি এক গুচ্ছে ৬টি ফুল থাকে, তবে এরকম ৮ গুচ্ছে কয়টি ফুল থাকবে?
৪টিতে ১ হালি হয়। ৫ হালিতে কতগুলো হবে?
২৩১ x ৩ এর গুণফল কত?
একটি বইয়ে ১৩০ পৃষ্ঠা আছে। এরূপ ২৮টি বইয়ে কত পৃষ্ঠা আছে?
১০০ পয়সায় ১ টাকা হয়। ১০ টাকায় কত পয়সা হবে?
তাসকিয়া প্রতিদিন ৪ ঘণ্টা করে বই পড়ে। এক সপ্তাহে সে কত ঘণ্টা বই পড়ে?
এক দিস্তা কাগজে ২৪ তা থাকে। ১২ দিস্তায় কত তা কাগজ থাকবে?
তাহসিন ১৩টি লাটিম কিনতে চায়। প্রতিটি লাটিমের দাম ৮ টাকা হলে তার কত টাকার প্রয়োজন?
৩৬৭ x ২৫ এর গুণফল কত?
২১ x ১৩ এর গুণফল কত?
৬ x ৫ এর উত্তর ৬ x ৪ এর উত্তরের চেয়ে কত বেশি?
২৮৬ x ৪ এর গুণফল কত?
৬৭ x ৩ এর গুণফল কত?
১৩ x ৫ এর গুণফল কত?
গুণের ক্ষেত্রে গুণ্য ও গুণক স্থান বিনিময় করলেও কোনটি একই থাকে?
২৩ x ৩ এর গুণফল কত?
একটি আনারসের দাম ২০ টাকা। তুমি ৪টি ক্রয় করলে মোট দাম কত হবে?
৮ x ৬ কে গুণ্যকে ভেঙে হিসাব করলে নিচের কোনটি সঠিক?
গুণের ক্ষেত্রে প্রথম সংখ্যাটিকে কী বলা হয়?
মিলির টাকার ১৪ গুণ টাকা মুন্নীর কাছে আছে। মিলির কাছে যদি ২২৫ টাকা থাকে, তবে মুন্নীর কাছে কত টাকা আছে?