প্রাথমিক গণিত · Class 3
১টি পেনসিলের দাম ২০ টাকা ও ১টি ছবি আঁকার খাতার দাম ১৫০ টাকা। ৫টি পেনসিল ও ১টি ছবি আঁকার খাতা কিনতে কত টাকা লাগবে?
ফয়সাল প্রতিমাসে ১২০ টাকা বৃত্তি পায়। তার ১২ মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে ১২০ টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে?
১টি তাকে ৪২টি বই রাখা যায়। এরূপ ২টি তাকভর্তি বই আছে। এছাড়া আরও ৮টি বই আছে। মোট কতগুলো বই আছে?
একটি বইয়ের মূল্য ৯৫ টাকা ও ১২টি কলমের মূল্য ১৮০ টাকা। ১টি কলম ও ১টি বই কিনতে রেজার কত টাকা লাগবে?
৬টি ঝুড়ির প্রতিটিতে ৩০টি করে আম আছে। অন্য একটি ঝুড়িতে ৩৭টি আম আছে। ৭টি ঝুড়িতে মোট কতটি আম আছে?
তুমি বাবার কাছ থেকে ১৫০ টাকা ও মায়ের কাছ থেকে ৬০ টাকা নিয়ে ৩জন বন্ধুকে খাতা ও কলম কেনার জন্য সমানভাবে ভাগ করে দিলে। প্রত্যেক বন্ধু কত টাকা করে পেল?
নাহিদ ৩০টি আম পেড়ে ১০টি রেখে বাকি আমগুলো ৫ জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিলো। প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেল?
একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ৪২ জন শিক্ষার্থীর প্রত্যেকে ৩০ টাকা করে চাঁদা তুলে সেখান থেকে ১০০০ টাকা বন্যার্তদের সহায়তার জন্য দান করল। এখন তাদের কাছে কত টাকা রইল?
১টি পেনসিলের দাম ২০ টাকা ও ১টি খাতার দাম ৩০ টাকা। ৩টি পেনসিল ও ১টি খাতার দাম কত?
১ ডজন ডিমের দাম ১২০ টাকা হলে ৪টি ডিমের দাম কত?
একটি গাছ থেকে ৫৫০টি আম পাড়া হলো, যার মধ্যে ৪৬টি আম কাঁচা। পাকা আমগুলো ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে?
একটি বাগানের ১৫টি লিচু গাছের প্রতিটি থেকে ৬০টি করে লিচু পেড়ে ২০ জনের মধ্যে সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে কয়টি করে পাবে?
৬টি গাছের প্রতিটি থেকে ৮টি করে আম পেড়ে ৪ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? সমস্যাটি সমাধানের জন্য কোনটি সঠিক গাণিতিক বাক্য?
১টি বই ও ৩টি কলমের মূল্য একত্রে ৯৫ টাকা। একটি কলমের মূল্য ২০ টাকা। একটি বইয়ের মূল্য কত?
রহিম সাহেব ১৮৫ টাকা দরে ৪টি তরমুজ কিনে দোকানদারকে ৭৫০ টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন?
একটি ঝুড়িতে ৭৪টি লিচু আছে। অন্য একটি ঝুড়িতে ৭০টি লিচু আছে। দুইটি ঝুড়ির লিচু একত্র করে ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পেল?
বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ৪০ জন শিক্ষার্থীর প্রত্যেকে ৮০ টাকা করে দেয় এবং মোট টাকা ১০ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। প্রত্যেকে কত টাকা করে পান?
ঈদ উপলক্ষ্যে ৩০ জন সচ্ছল ব্যক্তির প্রত্যেকের নিকট থেকে ১২ কেজি করে চাল সংগ্রহ করা হলো। সংগৃহীত চাল ১৮টি দরিদ্র পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত কেজি করে চাল পাবে?
তোমাকে বাবা দিলেন ২৫০ টাকা, মা দিলেন ১৫০ টাকা। তুমি এই টাকাগুলো দিয়ে তোমার শ্রেণির ৫ জন বন্ধুর জন্য খাতা ও কলম কিনতে চাও। প্রত্যেক বন্ধুর জন্য তুমি কত টাকা খরচ করতে পারবে?