প্রাথমিক গণিত · Class 4
মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল ৯৮ বছর। ৮ বছর পূর্বে মেয়ের বয়স ছিল ২৫ বছর। ১০ বছর পর মায়ের বয়স কত হবে?
মিনুর কাছে ১৫৫৭০ টাকা আছে। তার বড়ো ভাই তাকে ২২০০ টাকা দিলো। মিনু তার ছোটো বোনকে ১৬৮৫ টাকা দিলে এখন তার কাছে কত টাকা রইল?
একটি এলাকার নারী ও পুরুষের মোট সংখ্যা ৪৫৮৫২৫ জন। নারীর সংখ্যা ২০৬৩৮৮ জন হলে, পুরুষের সংখ্যা কত?
সালমা দোকান থেকে ৭২ টাকার খাতা, ৬০ টাকার কলম এবং ১৮৫ টাকার জ্যামিতি বক্স কিনল। সে দোকানদারকে ৫০০ টাকা দিলে কত টাকা ফেরত পাবে?
মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল ৯৮ বছর। ৮ বছর পূর্বে মেয়ের বয়স ছিল ২৫ বছর। মেয়ের বর্তমান বয়স কত?
আবিরের কাছে ৪৮৬৫০ টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তার মা তাকে আরও ৭৩৩ টাকা দিলেন। সে ১০৪৫ টাকার কেনাকাটা করল। এখন তার কাছে আর কত টাকা রইল?
২৪৩৬৮১ + ১৮৯২৩৪ + ৪৫২০১১ + ৩৩২৮১০ + ২১২৪৫৩ এর যোগফল কত?
একজন লিচু বিক্রেতার কাছে ৭৬৬৫২টি লিচু আছে। সেখান থেকে তিনি ২৬৭৯টি লিচু বিক্রি করলেন। এখন তার কাছে আর কতটি লিচু রয়েছে?
একটি লিচুবাগানে চারটি গাছ থেকে যথাক্রমে ৮৫০৪টি, ৯৭২৫টি, ৯২৩৩টি এবং ৭৫৪৯টি লিচু পাড়া হলো। বাগানের ঐ চারটি গাছ থেকে মোট কতগুলো লিচু পাড়া হলো?
মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল ৯৮ বছর। ৮ বছর পূর্বে মেয়ের বয়স ছিল ২৫ বছর। মায়ের বর্তমান বয়স কত?
রাস্তার দুইধারে ১০০০০০ গাছের চারা লাগানো হলো। এর মধ্যে ১৮৭টি চারাগাছ মরে গেলে কতগুলো চারা বেঁচে রইল?
দুইটি মোটর সাইকেলের মোট দাম কত? মোটর সাইকেল ১: ১৭১৬৫৮২৫ টাকা, মোটর সাইকেল ২: ১৪৪৯৯৯ টাকা।
একটি শহরে ৪৮৯৩৬ জন নারী, ৪৯৮৭৭ জন পুরুষ ও ৮৩৭২ জন শিশু বাস করেন। ঐ শহরে সর্বমোট জনসংখ্যা কত?
একটি স্টেশন থেকে মেট্রো ট্রেন ১০৪৮ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করল। পরবর্তী স্টেশনে ১৪৮ জন যাত্রী নেমে গেল এবং ১৮০ জন নতুন যাত্রী উঠল। এখন মেট্রো ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে?
একটি ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় ৭৬৯৮৪ জন এবং দ্বিতীয় দিনের খেলায় ৯০৫৬৮ জন দর্শক ছিল। দুই দিনের দর্শক সংখ্যার পার্থক্য কত?
ফাতিমা ১৭৫ টাকা দিয়ে একটি পেনসিলের বাক্স এবং ৪০ টাকা দিয়ে কলম কিনে দোকানদারকে ৫০০ টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন?
৫, ২, ৯, ৭, ৬, ৪ অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করি।
রনি সাহেবের পুকুরে ৯২৫টি মাছের পোনা ছাড়া হলো। রনি সাহেবের চেয়ে রাকিব সাহেবের পুকুরে ১২০টি কম এবং রেজা সাহেবের পুকুরে ১৮৭টি বেশি মাছের পোনা ছাড়া হলো। তাদের তিনজনের পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো?
একটি বিদ্যালয়ে ২৬০ জন ছাত্রী ও ২৭৯ জন ছাত্র রয়েছে। ঐ বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী রয়েছে?