প্রাথমিক গণিত · Class 4
ভাগফল ৫ এবং ভাজক ভাগফলের ৫ গুণ হলে ভাজ্য কত?
৫০০ টাকার একটি নোট দিয়ে ২৫ টাকা মূল্যের কয়টি রং পেনসিল কেনা যাবে?
একটি বাক্সে ১২৯টি কলম আছে। প্রত্যেককে ৩টি করে কলম দেওয়া হলে কতজনের মধ্যে কলমগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
একটি বক্সে ১৬৫টি পেনসিল আছে। যদি আমরা ৫৫ জনকে সমান সংখ্যক পেনসিল বিতরণ করি, তাহলে প্রত্যেকে কয়টি করে পেনসিল পাবে?
কোনো সংখ্যাকে ৩৪ দ্বারা ভাগ করলে ভাগফল ৩ এবং ভাগশেষ ১০ পাওয়া যায়। সংখ্যাটি কত?
যদি ভাজ্য ২০, ভাজক ৩ এবং ভাগফল ৬ হয়, তাহলে ভাগশেষ কত হবে?
৯৮ কে ৮ দিয়ে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ কত হবে?
তোমার কাছে ১৪৪টি কাগজের টুকরা আছে। তুমি সমান ১২ ভাগ করে ৩ ভাগ তোমার ভাইকে দিলে তোমার ভাই কয় টুকরা কাগজ পাবে?
৫৩৪৫ ÷\div÷ ৩৫ এর ভাগফল ১৫২ ও ভাগশেষ ২৮ হলে, এই তথ্যটি সঠিক কি না যাচাই করুন।
গুণ ও ভাগের মধ্যে সম্পর্ক কী?
৮০টি চকোলেটকে ২০টি করে ছোটো ছোটো প্যাকেটে রাখা হলে কতটি প্যাকেট হবে?
একটি বাক্সে ২০টি পুশপিন থাকলে ৪০০টি পুশপিনের জন্য কতটি বাক্স লাগবে?
২৫ কেজি চালের দাম ২২৭৫ টাকা হলে, ৩ কেজি চালের দাম কত?
১৭টি মার্বেল ৫ জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে এবং কয়টি মার্বেল অবশিষ্ট থাকবে?
২৩টি পুকুরে ৩২৬৬টি পোনামাছ সমানভাবে ছাড়া হলো। প্রতিটি পুকুরে কতটি করে পোনামাছ ছাড়া হলো?
নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ কত হয়?
তোমার কাছে ৮৫টি চকোলেট আছে। তুমি তোমার বন্ধুদেরকে ২১টি করে চকোলেট দিতে চাও। তুমি কতজন বন্ধুকে চকোলেটগুলো দিতে পারবে এবং কতটি অবশিষ্ট থাকবে?
৬৫ ÷\div÷ ৫ এর ভাগফল কত?
১৭৫২ মিটার ফিতাকে ৮ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে, প্রত্যেকে কত মিটার করে পাবে?
৩৪০ কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল ১৭ হবে?