প্রাথমিক গণিত · Class 5 · Chapter 2
যদি একটি টেনিস বলের মূল্য ২৪ টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য ১৫০ টাকা হয়, তবে 'ক' সংখ্যক টেনিস বল ও একটি ক্রিকেট ব্যাট ক্রয় করে দোকানিকে ২৪৬ টাকা পরিশোধ করা হলে 'ক' এর মান কত হবে?
মাহমুদ সাহেবের মাসিক বেতন ৩৫০০০ টাকা। প্রতি মাসে তিনি ১৮০০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং ১৫৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন?
৪৮টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেকে ৮টি করে লিচু পায়। শিক্ষার্থীর সংখ্যা 'ক' ধরে গাণিতিক বাক্যটি লিখলে 'ক' এর মান কত হবে?