প্রাথমিক গণিত · Class 5
১২টি কলা এবং ৮টি পেঁপের মূল্য একত্রে ৬১৬ টাকা। একটি কলার মূল্য ৮ টাকা হলে একটি পেঁপের মূল্য কত?
মাহমুদ সাহেবের মাসিক বেতন ৩৫০০০ টাকা। প্রতি মাসে তিনি ১৮০০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং ১৫৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন?
৩ ডজন ডিম ও ৫ হালি কলার মূল্য ৬২০ টাকা। ১ ডজন ডিমের মূল্য ১৪০ টাকা হলে ১টি কলার মূল্য কত?
মা ও মেয়ের বয়সের সমষ্টি ৫৬ বছর। মায়ের বয়স মেয়ের বয়সের ৩ গুণ। মেয়ের বয়স কত?
আয়েশা এবং আমেনার একত্রে ১২৭৫৬ টাকা আছে। আমেনার চেয়ে আয়েশার ১১২০ টাকা বেশি আছে। আমেনার কাছে কত টাকা আছে?
যদি একটি টেনিস বলের মূল্য ২৪ টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য ১৫০ টাকা হয়, তবে 'ক' সংখ্যক টেনিস বল ও একটি ক্রিকেট ব্যাট ক্রয় করে দোকানিকে ২৪৬ টাকা পরিশোধ করা হলে 'ক' এর মান কত হবে?
১ ডজন পেনসিলের দাম ৪৮ টাকা হলে, ৮টি পেনসিলের দাম কত?
একটি কুয়া খুঁড়তে ৮ জন ব্যক্তির ২ দিন সময় লাগে। তাহলে ২ জন ব্যক্তির ঐ কুয়া খুঁড়তে কত দিন লাগবে?
যদি ৮ কেজি আটার মূল্য ৩৮৪ টাকা হয়, তাহলে ৪৩২০ টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে?
রফিকদের বাড়িতে যে পরিমাণ চাল রয়েছে তা দিয়ে তাদের পরিবারের ৬ জনের ২৪ দিন চলে। যদি তাদের পরিবারের সদস্য সংখ্যা ৩ জন হয় তাহলে ঐ পরিমাণ চাল দিয়ে তাদের কতদিন চলবে?
জামিল ৩২ টাকা দিয়ে ৪টি কলম কিনল। ১৫টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে?
মা এবং পুত্রের বয়সের সমষ্টি ৪৫ বছর। মায়ের বয়স পুত্রের বয়সের ৪ গুণ। তাদের প্রত্যেকের বয়স কত?
একটি পানির ট্যাংকে প্রতি মিনিটে ৭ লিটার পানি ঢুকে এবং ৩ লিটার পানি খরচ হয়। ১২ মিনিট পর ট্যাংকটিতে কত লিটার পানি জমা হবে?
৪৮টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেকে ৮টি করে লিচু পায়। শিক্ষার্থীর সংখ্যা 'ক' ধরে গাণিতিক বাক্যটি লিখলে 'ক' এর মান কত হবে?
১২টি আমের দাম ২৬৪ টাকা। এরূপ ৩৫টি আম ক্রয় করতে কত টাকার প্রয়োজন?
মাতার বয়স কন্যার বয়সের ৩ গুণ। কন্যার বয়স ১৫ বৎসর। ১০ বৎসর পর মাতার বয়স কত হবে?
নিচের কোন বাক্যটি একটি 'খোলা বাক্য'?
(১২−৭)×২−২=(১২ - ৭) \times ২ - ২ =(১২−৭)×২−২= কত?