গণিত · Class 6 · Chapter 2
একটি শ্রেণিতে ছাত্র ও ছাত্রী সংখ্যা যথাক্রমে ৫০ জন ও ৪০ জন। ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত?
একটি রাশি অপর একটি রাশির ৫০%। রাশি দুইটির অনুপাত নির্ণয় কর।
৫০০ টাকা দুইজন শ্রমিকের মাঝে ২:৩ অনুপাতে ভাগ করে দিলে, প্রথম শ্রমিক কত টাকা পাবে?
একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ৫:৭। ঐ বিদ্যালয়ে ছাত্রীসংখ্যা ৩৫০ জন হলে, ছাত্রের সংখ্যা কত?
নাবিলের উচ্চতা ১৫০ সে.মি. ও তার বোনের উচ্চতা ১৪০ সে.মি. হলে, তাদের উচ্চতার অনুপাত কত?
কোনো সরল অনুপাতের পূর্ব রাশি, উত্তর রাশি থেকে ছোট হলে, তাকে কোন অনুপাত বলে?
সাদিয়া ৩২ টাকা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট ও ২৫ টাকা দিয়ে একটি কোণ আইসক্রিম কিনলো। বিস্কুট ও আইসক্রিমের দামের অনুপাতটি কোন ধরনের অনুপাত?
আরিফ ১৫ টাকা দিয়ে একটি বলপেন ও ১৫ টাকা দিয়ে একটি খাতা কিনলো। মূল্যের অনুপাতটি কোন ধরনের অনুপাত?
২:৩ এবং ৫:৭ সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত কোনটি?
দুইটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪ বর্গ সে.মি. ও ৯ বর্গ সে.মি. হলে, তাদের অনুপাত কত?
শওকতের ওজন ৩০ কেজি এবং তার পিতার ওজন ৬০ কেজি। পিতা ও শওকতের ওজনের অনুপাত কত?
ভাইয়ের বয়স ৩ বছর ও বোনের বয়স ৬ মাস হলে, তাদের বয়সের অনুপাত কত?
১৩:৫ এর ব্যস্ত অনুপাত কোনটি?
মামুনের বয়স ৪ বছর ও তার বোনের বয়স ৬ মাস হলে, তাদের বয়সের অনুপাত নির্ণয় কর।