অনুপাত ও শতকরা

গণিত · Class 6

Topics

20 Questions

MCQঅনুপাত পরিচিতি ও ধারণা

ভাইয়ের বয়স ৩ বছর ও বোনের বয়স ৬ মাস হলে, তাদের বয়সের অনুপাত কত?

MCQঅনুপাত পরিচিতি ও ধারণা

একটি রাশি অপর একটি রাশির ৫০%। রাশি দুইটির অনুপাত নির্ণয় কর।

MCQঅনুপাত পরিচিতি ও ধারণা

একটি শ্রেণিতে ছাত্র ও ছাত্রী সংখ্যা যথাক্রমে ৫০ জন ও ৪০ জন। ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত?

MCQ

১৮০টি ফজলি আম কিনে আনা হলো। দুই দিন পর ৯টি আম পঁচে গেল। শতকরা কতটি আম ভালো আছে?

MCQঅনুপাত পরিচিতি ও ধারণা

মামুনের বয়স ৪ বছর ও তার বোনের বয়স ৬ মাস হলে, তাদের বয়সের অনুপাত নির্ণয় কর।

MCQভগ্নাংশকে শতকরায় প্রকাশ

১/৪ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলে কত হবে?

MCQশতকরাকে ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ

১৫% কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে?

MCQঅনুপাত পরিচিতি ও ধারণা

৫০০ টাকা দুইজন শ্রমিকের মাঝে ২:৩ অনুপাতে ভাগ করে দিলে, প্রথম শ্রমিক কত টাকা পাবে?

MCQঅনুপাত পরিচিতি ও ধারণা

কোনো সরল অনুপাতের পূর্ব রাশি, উত্তর রাশি থেকে ছোট হলে, তাকে কোন অনুপাত বলে?

MCQঅনুপাত পরিচিতি ও ধারণা

সাদিয়া ৩২ টাকা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট ও ২৫ টাকা দিয়ে একটি কোণ আইসক্রিম কিনলো। বিস্কুট ও আইসক্রিমের দামের অনুপাতটি কোন ধরনের অনুপাত?

MCQঅনুপাত পরিচিতি ও ধারণা

১৩:৫ এর ব্যস্ত অনুপাত কোনটি?

MCQঅনুপাত পরিচিতি ও ধারণা

শওকতের ওজন ৩০ কেজি এবং তার পিতার ওজন ৬০ কেজি। পিতা ও শওকতের ওজনের অনুপাত কত?

MCQঅনুপাত পরিচিতি ও ধারণা

একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ৫:৭। ঐ বিদ্যালয়ে ছাত্রীসংখ্যা ৩৫০ জন হলে, ছাত্রের সংখ্যা কত?

MCQঅনুপাত পরিচিতি ও ধারণা

নাবিলের উচ্চতা ১৫০ সে.মি. ও তার বোনের উচ্চতা ১৪০ সে.মি. হলে, তাদের উচ্চতার অনুপাত কত?

MCQঅনুপাত পরিচিতি ও ধারণা

দুইটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪ বর্গ সে.মি. ও ৯ বর্গ সে.মি. হলে, তাদের অনুপাত কত?

MCQঅনুপাত পরিচিতি ও ধারণা

আরিফ ১৫ টাকা দিয়ে একটি বলপেন ও ১৫ টাকা দিয়ে একটি খাতা কিনলো। মূল্যের অনুপাতটি কোন ধরনের অনুপাত?

MCQ

মনিরা বার্ষিক পরীক্ষায় ৮০% নম্বর পেয়েছে। পরীক্ষায় মোট নম্বর ৮০০ হলে, মনিরা পরীক্ষায় মোট কত নম্বর পেয়েছে?

MCQঅনুপাত পরিচিতি ও ধারণা

২:৩ এবং ৫:৭ সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত কোনটি?

MCQভগ্নাংশকে শতকরায় প্রকাশ

জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত ৩:২। এই অনুপাতকে শতকরায় প্রকাশ করলে কত হবে?

MCQসমতুল অনুপাত

২:৫ অনুপাতের একটি সমতুল অনুপাত কোনটি?