কৃষিশিক্ষা · Class 7 · Chapter 5
জনাব রহিম একজন অভিজ্ঞ কৃষক। তিনি তার জমিতে ভুট্টা চাষের পরিকল্পনা করেছেন। তিনি জানেন যে ভালো ফলনের জন্য সঠিক জাত নির্বাচন, জমি তৈরি ও সার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বারি হাইব্রিড ভুট্টা-২ জাতের বীজ সংগ্রহ করেছেন এবং রবি মৌসুমে চাষের প্রস্তুতি নিচ্ছেন।