বাংলাদেশ ও বিশ্বপরিচয় · Class 7 · Chapter 6
সাকিব একজন স্কুলছাত্র। সে তার ভূগোল বইয়ে পড়ল যে, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রায়শই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। বিশেষ করে এপ্রিল-মে ও অক্টোবর-নভেম্বর মাসে এর প্রকোপ বেশি দেখা যায়। তার শিক্ষক তাকে বললেন যে, ১৯৭০ সালের একটি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রায় দশ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল।