নৌকা শুধু জলপথের বাহনই নয়, এটি কারুশিল্পেরও উজ্জ্বল নিদর্শন। নৌকার চেহারা ও গড়নের দিক থেকে যেমন শিল্পনৈপুণ্য রয়েছে, তেমনি কাঠ খোদাই করে এর গায়ে অনেক কারুকাজ করা হয়। গলুইতে পিতলের দুটি চোখ, পিতল ও অ্যালুমিনিয়ামের পাত বসিয়ে এবং পদ্ম, চাঁদ, তারা প্রভৃতি মোটিফ ব্যবহার করে নৌকা অলংকৃত করা হয়।
Class 7 › চারু ও কারুকলা › Chapter 3: বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প › Topic: বাংলাদেশের প্রধান কয়েকটি কারুশিল্প
Aligned to the NCTB national curriculum.