নিত্যব্যবহার্য বিভিন্ন জিনিস যেমন- দা, কুড়াল, হাঁড়ি, পাতিল, কলসি, মটকা, তামা, কাঁসা-পিতলের অনেক জিনিস, নৌকা, রিকশা, খাট-পালঙ্ক, দরজা ইত্যাদিতে সৌন্দর্য আরোপের জন্য এসবের গায়ে আঁচড় কেটে, খোদাই করে, কখনোবা আলাদা করে লাগিয়ে লতা, পাতা, ফুল, পাখি, বিভিন্ন জীবজন্তু ইত্যাদির ছবি বা নকশা আঁকা হয়। কারুকাজ করা এসব ব্যবহার্য সামগ্রীকে কারুশিল্প বলি।
Class 7 › চারু ও কারুকলা › Chapter 3: বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প › Topic: বাংলাদেশের প্রধান কয়েকটি কারুশিল্প
Aligned to the NCTB national curriculum.