১৯৪৮ সালে পূর্ব-পাকিস্তানের রাজধানী ঢাকাতে চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠায় শিল্পীদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। সামাজিকভাবে সেই কালে 'ছবি আঁকা' বিষয়ের গ্রহণযোগ্যতা ছিল না। কেউ ছবি এঁকে জীবনযাপন করবে এটা কেউ ভাবতেই পারত না। কারণ—ছবি এঁকে কী হবে? ছবি এঁকে উপার্জন করার তেমন ব্যবস্থা দেশে ছিল না, সরকারি কোনো চাকরিও ছিল না।
Class 7 › চারু ও কারুকলা › Chapter 1: বাংলাদেশে চারুকলা শিক্ষার ইতিহাস › Topic: চারুকলা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় শিল্পীদের বাধার সম্মুখীন হওয়া
Aligned to the NCTB national curriculum.