সরকারকে বোঝালেন নতুন দেশকে সুন্দরভাবে গড়তে হলে, মানুষের জীবন-যাপনকে সুন্দর ও রুচিশীল করার জন্য সমাজে শিল্পীদের প্রয়োজন আছে। কয়েকটি উদাহরণ তাঁরা সে সময় উল্লেখ করেন। যেমন– ১. সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দিতে হবে এবং তাদেরকে বিভিন্ন রোগ থেকে নিরাময় পেতে হলে ছবি এঁকে পোস্টার তৈরি করে খুব সহজেই বোঝানো যায়। যা বইপুস্তকে লেখালেখি করে বোঝানো সহজ নয়। কারণ দেশে লেখাপড়া জানা মানুষের সংখ্যা খুব কম।
Class 7 › চারু ও কারুকলা › Chapter 1: বাংলাদেশে চারুকলা শিক্ষার ইতিহাস › Topic: শিল্প শিক্ষার প্রয়োজনীয়তা বোঝাতে শিল্পীদের যুক্তি ও উদাহরণ
Aligned to the NCTB national curriculum.