Short Questionmediumতাওহিদ: পরিচয়, গুরুত্ব ও তাৎপর্য

রিসালাত কী? রিসালাতে বিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করো।

Answer

রিসালাত অর্থ বার্তা, সংবাদবহন ইত্যাদি। ইসলামি পরিভাষায়, আল্লাহ তায়ালার বাণী ও পরিচয় মানুষের নিকট পৌঁছানোর দায়িত্বকে রিসালাত বলে। রিসালাতে বিশ্বাস করা ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নবি-রাসুলগণের মাধ্যমেই আমরা আল্লাহ তায়ালার সঠিক পরিচয়, বাণী, আদেশ-নিষেধ ও বিধি-বিধান জানতে পারি। তাঁদেরকে অস্বীকার করলে ইমানের সকল বিষয়ই অস্বীকার করা হয়।

Source

Class 7 › ইসলাম শিক্ষা › Chapter 1: আকাইদ › Topic: তাওহিদ: পরিচয়, গুরুত্ব ও তাৎপর্য

Aligned to the NCTB national curriculum.