মানুষ তার নিজের ভুলের জন্য দুঃখ, কষ্ট আর বিপর্যয়ের মধ্যে পড়ে। কিং লিয়ার তোষামোদে তুষ্ট হয়ে জীবনে করুণ পরিণতি ডেকে এনেছেন। সমুদয় রাজ্য দুই মেয়েকে দান করায় তিনি তাদের করুণার পাত্র হয়ে পড়লেন; একসময় দুবোন মিলে রাজাকে রাজবাড়ি থেকে বের করে দিল। রাজার জীবনে নেমে এল দুঃসহ গ্লানি আর দুঃখ। একপর্যায়ে তিনি প্রায় উন্মাদ হয়ে যান।
Class 7 › আনন্দপাঠ › Chapter 7: কিং লিয়ার › Topic: রাজা লিয়ারের রাজ্য ভাগ করার সিদ্ধান্ত
Aligned to the NCTB national curriculum.