বাংলাদেশের জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় · Class 7 · Chapter 7

Other topics in this chapter

6 Questions

MCQবাংলাদেশের জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদ

জনসংখ্যা বৃদ্ধির কারণে বনজ সম্পদের উপর চাপ বাড়লে কী ঘটে?

MCQবাংলাদেশের জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদ

বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত?

MCQবাংলাদেশের জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদ

বাংলাদেশে ইউরিয়া সার উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের কত ভাগের অধিক ব্যবহৃত হয়?

CQবাংলাদেশের জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদ

জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে বোঝায় জনসংখ্যার কাঠামোর পরিবর্তনকে। এই কাঠামো পরিবর্তনের সাথে কতগুলো বিষয় জড়িত। যেমন- ভৌগোলিক পরিবেশ, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, ভূমিরূপ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, উন্নত চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রভৃতি। যে দেশের জনসংখ্যা যত বেশি শিক্ষিত সে দেশ তত বেশি উন্নত। জ্ঞানের পরিবর্তনের প্রভাব শিক্ষিত লোকের ধ্যান-ধারণার ক্ষেত্রে প্রভাব ফেলে। ফলে তারা ছোটো পরিবার গঠন করে।

CQবাংলাদেশের জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদ

বাংলাদেশের পার্বত্য জেলাগুলো পাহাড় ও পর্বতে ঘেরা বলে এখানে জনবসতি কম। ফলে এ এলাকার জনসংখ্যার ঘনত্বও সর্বনিম্ন। চর এলাকাও মূল ভূখণ্ড থেকে বিছিন্ন বলে এখানে জনসংখ্যার ঘনত্ব কম। অন্যদিকে নদীবিধৌত উর্বর সমতল ভূমিতে কৃষির ফলন বেশি হওয়ার কারণে জনসংখ্যার ঘনত্ব বেশি। তাছাড়া শিল্প কারখানা এবং প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য রয়েছে এমন অঞ্চলে জনসংখ্যার আধিক্য রয়েছে।

CQবাংলাদেশের জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদ

প্রাকৃতিক সম্পদ দেশের জন্য মহামূল্যবান। এই সম্পদ একটি দেশের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তির মূল উৎস। যে দেশ যত প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধশালী সে দেশ তত অর্থনৈতিকভাবে শক্তিশালী। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে বনভূমি, খনিজ কয়লা ও গ্যাস, পাথর, শিলা প্রভৃতি। এই সম্পদের উপর বাংলাদেশের জনসংখ্যার চাপ রয়েছে।