কিন্তু রাজা লিয়ারের ভাগ্য নিতান্তই খারাপ। তাঁর দুঃখ ও অপমানের দিন এখনো যেন শেষ হয়নি। গনেরিল ও রিগানের প্রেরিত সম্মিলিত সেনাবাহিনীর কাছে কর্ডেলিয়ার অপ্রতুল সেনাবাহিনী পরাজিত হয় এবং রাজা লিয়ার কর্ডেলিয়াসহ বন্দি হলেন। এডমন্ড কৌশলে গুপ্তঘাতককে নির্দেশ দিয়ে কর্ডেলিয়ার প্রাণসংহার করাল।
Class 7 › আনন্দপাঠ › Chapter 7: কিং লিয়ার › Topic: রাজা লিয়ারের রাজ্য ভাগ করার সিদ্ধান্ত
Aligned to the NCTB national curriculum.