জড়ানো পটে কোনো লোককাহিনি বা ধর্মীয় কাহিনির চিত্ররূপ পর পর লম্বাভাবে সাজানো থাকে। বুদ্ধের জীবনী, জাতকের গল্প, কৃষ্ণলীলা, রামায়ণ, বেহুলা-লক্ষ্মীন্দরের কাহিনি, মহররমের কাহিনি, সোনাই-মাধব ইত্যাদি বিষয়বস্তুর উপর পট আঁকা হতো। গ্রামে কিছু লোক এই পট নিয়ে ঘুরে ঘুরে পটের গল্প সুন্দর সুর করে বর্ণনা করতেন।
Class 7 › চারু ও কারুকলা › Chapter 3: বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প
Aligned to the NCTB national curriculum.