Creative Questionmediumকৃষি ও কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা

কৃষি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত কৃষি আমাদের মৌলিক চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ইত্যাদি পূরণ করে এই চাহিদা পূরণে মানুষ কৃষির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল

· জ্ঞানকোন ফসলকে 'সোনালি আঁশ' বলা হতো?1

পাটকে 'সোনালি আঁশ' বলা হতো

· অনুধাবনআঁশ ফসলের উপর মানুষ নির্ভরশীল কেন?2

বস্ত্র উৎপাদনের প্রধান কাঁচামাল আঁশ ফসল পরিবেশবান্ধব স্বাস্থ্য রক্ষায় উপযোগী বলে বিশ্বব্যাপী আঁশ ফসলের উপর মানুষ নির্ভরশীল হচ্ছে তুলা পাট আমাদের প্রধান আঁশ ফসল

· প্রয়োগউদ্দীপকের আলোকে স্বাস্থ্য রক্ষায় কৃষির অবদান বর্ণনা কর3

উদ্দীপকের আলোকে স্বাস্থ্য রক্ষায় কৃষি অপরিহার্য সুষম খাদ্যের যোগান দেয় কৃষি অতি প্রাচীনকাল থেকেই মানুষ রোগ-ব্যাধি নিরাময়ে ঔষধি উদ্ভিদের উপর নির্ভরশীল বাংলাদেশে ভেষজ, আয়ুর্বেদ ইউনানী চিকিৎসাশাস্ত্র প্রসার লাভ করায় এই সকল ঔষধি গাছের চাষও প্রসার লাভ করে অ্যালোভেরা, স্টিভিয়া, কালোজিরা, রসুন, চিরতা, লবঙ্গ, বাসক, তুলসী, থানকুনি পাথরকুচি পাতার রস বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হয়, যা পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত পরিবেশবান্ধব

· উচ্চতর দক্ষতাকৃষি আমাদের সংস্কৃতি বিনোদনের একটি বড় অংশ তোমার মতামত বিশ্লেষণ কর4

কৃষি আমাদের সংস্কৃতি বিনোদনের একটি বড় অংশ বাংলাদেশের ঋতুবৈচিত্র্যের মতোই আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বিনোদনের সঙ্গে কৃষি কৃষকের সম্পর্ক রয়েছে পল্লিগীতি, জারিসারি, ভাটিয়ালি, কবিগান, যাত্রাপালা সৃষ্টিতে কৃষি কৃষি সমাজের অবদান রয়েছে ফসল উৎপাদন প্রক্রিয়ার জটিল কাজ কৃষকরা দল বেঁধে ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারিসারি গাইতে গাইতে আনন্দের সাথে করে থাকেন নবান্নে নতুন চালের পিঠা তৈরির ধুম পড়ে যায় এসবই কৃষিকে কেন্দ্র করে গড়ে ওঠা আমাদের সংস্কৃতি বিনোদনের অংশ

Source

Class 7কৃষিশিক্ষা Chapter 1: কৃষি এবং আমাদের সংস্কৃতি Topic: কৃষি ও কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা

Aligned to the NCTB national curriculum.