কৃষি এবং আমাদের সংস্কৃতি

কৃষিশিক্ষা · Class 7

Topics

65 Questions

MCQকৃষি পরিবেশ, বাংলাদেশের ঋতুচক্র ও কৃষিজ উৎপাদন

বাংলাদেশে ডিম উৎপাদনের জন্য জনপ্রিয় হাঁসের জাত কোনটি?

Shortকৃষি পরিবেশ, বাংলাদেশের ঋতুচক্র ও কৃষিজ উৎপাদন

বাংলাদেশের কৃষি ঋতু কয়টি ও কী কী?

Shortকৃষি পরিবেশ, বাংলাদেশের ঋতুচক্র ও কৃষিজ উৎপাদন

বস্ত্র উৎপাদনের প্রধান কাঁচামাল কী?

Short

জৈষ্ঠ্য মাসকে মধু মাস বলা হয় কেন?

Short

মাঠ ফসল কাকে বলে? দুটি উদাহরণ দাও।

Shortসমাজ গঠনে কৃষি

শ্রম বিভাজন কীভাবে সমাজ গঠনে ভূমিকা রেখেছিল?

Shortউদ্যান ফসলের বৈচিত্র্য

উদ্যান ফসল বলতে কী বোঝায়? দুটি উদাহরণ দাও।

Shortসমাজ গঠনে কৃষি

আদি কৃষি সমাজ বলতে কী বোঝায়?

Shortকৃষি এবং সংস্কৃতির আন্তঃসম্পর্ক

নারীরা কীভাবে প্রথম কৃষির সূচনা করেছিলেন?

MCQ

কোন ফসল সংগ্রহের পর দীর্ঘদিন রাখা যায়?

Short

খাদ্য সংরক্ষণে শস্যের গুরুত্ব বাড়ার কারণ কী?

Short

নবান্ন উৎসব কখন অনুষ্ঠিত হয়?

CQকৃষি এবং সংস্কৃতির আন্তঃসম্পর্ক

পশুপালকদের সবচাইতে প্রিয় পশু হলো গরু। এর পালন সম্ভবত কৃষি সভ্যতার গোড়া থেকে। গরুর সঙ্গে কৃষকের যেন আত্মিক সম্পর্ক। বাংলাদেশের স্থানীয় গরুর জাতগুলো আকারে ছোট হলেও এর খাদ্য চাহিদা কম এবং এরা বেশ রোগবালাই সহিষ্ণু।

Shortকৃষি পরিবেশ, বাংলাদেশের ঋতুচক্র ও কৃষিজ উৎপাদন

বাংলাদেশের দুটি জনপ্রিয় বিদেশি ফলের নাম লেখ।

Short

হালখাতা বলতে কী বোঝায়?

CQকৃষি এবং সংস্কৃতির আন্তঃসম্পর্ক

কৃষি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কৃষির মাধ্যমে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ইত্যাদি পূরণ হয়ে থাকে। স্বাস্থ্য রক্ষায় সুষম খাদ্য অপরিহার্য। এই সুষম খাদ্যের যোগান দেয় কৃষি।

Shortকৃষি পরিবেশ, বাংলাদেশের ঋতুচক্র ও কৃষিজ উৎপাদন

বাংলাদেশের কৃষিতে জ্বালানির যোগান কীভাবে আসে?

MCQকৃষি এবং সংস্কৃতির আন্তঃসম্পর্ক

প্রথম কৃষির সূচনা করেছিলেন কারা?

MCQউদ্যান ফসলের বৈচিত্র্য

আঁশ ফসলের প্রধান কাঁচামাল কোনটি?

MCQ

বাসক ও তুলসী পাতার রস কোন রোগ নিরাময়ে সাহায্য করে?

Shortকৃষি পরিবেশ, বাংলাদেশের ঋতুচক্র ও কৃষিজ উৎপাদন

সামন্তবাদী উৎপাদন ব্যবস্থায় কৃষিপণ্য বিপণন কীভাবে প্রভাবিত হয়েছিল?

MCQসমাজ গঠনে কৃষি

নৃবিজ্ঞানীগণ কোন ধরনের সমাজকে আদি কৃষি সমাজ বলেছেন?

Shortকৃষি এবং সংস্কৃতির আন্তঃসম্পর্ক

গ্রামীণ বাসস্থান এখনো বহুলাংশে কৃষিনির্ভর কেন?

MCQপরিবার গঠনে কৃষি

আদিযুগে পরিবারে শ্রম বিভাজন কীভাবে তৈরি হয়েছিল?

CQপরিবার গঠনে কৃষি

আদিযুগে মানুষ পশু-পাখি শিকার করে অথবা গাছের ফলমূল আহরণ করে খাদ্য সংগ্রহ করত। বনের হিংস্র পশুর আক্রমণ থেকে বাঁচার জন্য সে সময় মানুষ দলবদ্ধভাবে চলাচল করত। পরিবার সম্পর্কে মানুষের তখনও কোনো ধারণা ছিল না।

MCQ

কোন মাসকে মধু মাস বলা হয়?

Short

বাঙালির একটি পরিচয় 'মাছে-ভাতে বাঙালি' কেন?

Shortসমাজ গঠনে কৃষি

আদি সমাজে সমাজপ্রধান কীভাবে নির্বাচিত হতেন?

MCQ

কোন উৎসবকে নতুন ভাতের উৎসব বলা হয়?

CQকৃষি এবং সংস্কৃতির আন্তঃসম্পর্ক

রফিক একজন কৃষক। তিনি তার জমিতে বিভিন্ন প্রকার মাঠ ফসল যেমন ধান, পাট, গম চাষ করেন এবং উদ্যান ফসল হিসেবে টমেটো, লাউ, আম, কাঁঠালও ফলান। এছাড়াও তিনি তার বাড়িতে গরু, ছাগল ও মুরগি পালন করেন। তার কৃষিকাজের ফলে পরিবারের খাদ্যের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারেও সরবরাহ করেন।

Shortকৃষি পরিবেশ, বাংলাদেশের ঋতুচক্র ও কৃষিজ উৎপাদন

বাংলাদেশের অবস্থানগত পরিবেশ জীববৈচিত্র্যের জন্য উপযোগী কেন?

Short

শীতকালীন দুটি সবজির নাম লেখ।

Short

বাংলা নববর্ষের একটি গুরুত্বপূর্ণ অংশ কী?

MCQকৃষি পরিবেশ, বাংলাদেশের ঋতুচক্র ও কৃষিজ উৎপাদন

বাংলাদেশের কৃষি ঋতু কয়টি?

CQকৃষি ও কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা

আদিযুগে পরিবারের সদস্যরা সক্ষমতা ও সুবিধা অনুযায়ী কাজ ভাগ করে নিতেন। এভাবে মানুষের মাঝে শ্রম বিভাজনের সুবিধা তৈরি হয়েছিল। মানুষ আর গুহায় না থেকে পরিবেশ থেকে মাটি, বাঁশ, কাঠ, পাতা ব্যবহার করে ঘর-বাড়ি তৈরি করতে শুরু করল। এভাবে বেশকিছু পরিবারের বসতবাড়ি মিলে গ্রামের সূচনা হয়। কৃষির কারণেই মানুষ বেশি বেশি পরিবেশ সচেতন হতে থাকল এবং ঋতুচক্রের উপর ফসল উৎপাদন যে নির্ভরশীল তা শিখল।

CQকৃষি পরিবেশ, বাংলাদেশের ঋতুচক্র ও কৃষিজ উৎপাদন

বাংলাদেশ ছয় ঋতুর দেশ হলেও কৃষি ঋতু তিনটি। যথা- রবি (শীতকাল), খরিপ-১ (গ্রীষ্মকাল) ও খরিপ-২ (বর্ষাকাল)। ঋতু ভেদে ফসল উৎপাদনে ভিন্নতা দেখা যায়। যেমন- শীতকালে শাক সবজি ও গ্রীষ্মকালে ফলমূলের উৎপাদন বেশি হয়। বিশেষ করে জৈষ্ঠ্য মাসে দেশীয় নানা সুমিষ্ট ফলমূলের সমাহার বেশি থাকে বলে একে মধু মাসও বলা হয়।

CQকৃষি পরিবেশ, বাংলাদেশের ঋতুচক্র ও কৃষিজ উৎপাদন

বাংলাদেশ নদী, খাল, বিল, হাওর, বাঁওড়ের দেশ। ফলে প্রাকৃতিকভাবেই মিঠা পানির মাছের বৈচিত্র্যধন্য এই দেশ। মাছ পালন ও উৎপাদন তাই আমাদের কৃষির একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। পুকুরসহ বিভিন্ন জলাশয়ে মাছ চাষ লাভজনকও বটে। দেশের দৈনন্দিন মাছের চাহিদার একটি বড় অংশ এখন চাষ করা মাছ থেকে আসে।

Short

সামন্ততন্ত্র কায়েম হওয়ার ফলে দুটি বৈপ্লবিক সামাজিক পরিবর্তন কী ছিল?

Shortকৃষি এবং সংস্কৃতির আন্তঃসম্পর্ক

শিক্ষাক্ষেত্রে কৃষির অবদান কী?

CQকৃষি এবং সংস্কৃতির আন্তঃসম্পর্ক

কৃষি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কৃষির মাধ্যমে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ইত্যাদি পূরণ হয়ে থাকে।

CQপরিবার গঠনে কৃষি

হাড়ভাঙা খাটুনি, প্রাকৃতিক দুর্যোগের উৎকণ্ঠা, লুণ্ঠনকারি লাঠিয়ালদের লুটপাটের আশঙ্কা, রোগবালাই, পোকামাকড়ের আক্রমণ ও মহামারীর উৎকণ্ঠার পর যখন, বিশেষ করে ধান কেটে আপন বাড়ির আঙ্গিনায় এনে জড়ো করে তখন কৃষক পরিবারে আনন্দের জোয়ার বয়ে যায়। নতুন চালের গন্ধে গৃহস্থ বাড়ি ভরে উঠে। নতুন চালের ভাতের পাশাপাশি নতুন চালের পায়েস, পিঠাপুলি তৈরি হতে থাকে। এই উৎসবের নাম নবান্ন উৎসব।

Shortকৃষি ও কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা

মানুষের মৌলিক চাহিদা পূরণে কৃষির ভূমিকা সংক্ষেপে লেখ।

Shortকৃষি পরিবেশ, বাংলাদেশের ঋতুচক্র ও কৃষিজ উৎপাদন

বাংলাদেশের ঋতু নিরপেক্ষ ফল হিসেবে কোন দুটি ফলের নাম উল্লেখ করা যায়?

MCQ

স্বাস্থ্য রক্ষায় সুষম খাদ্যের যোগান দেয় কোনটি?

CQকৃষি ও কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা

কৃষি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কৃষি আমাদের মৌলিক চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ইত্যাদি পূরণ করে। এই চাহিদা পূরণে মানুষ কৃষির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল।

CQকৃষি পরিবেশ, বাংলাদেশের ঋতুচক্র ও কৃষিজ উৎপাদন

বাংলাদেশের উদ্ভিদ ও প্রাণিবৈচিত্র্য বহুমাত্রিক। এ দেশে বিভিন্ন শস্য, ফুল, ফল, শাক, সবজি, নির্মাণ সামগ্রী, তন্তু, ঔষধিগাছ প্রভৃতি উৎপাদন করা যায়। অপরদিকে রকমারি পশু-পাখি ও মৎস্য বৈচিত্র্যেও আমাদের দেশ পিছিয়ে নেই। ফলে মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি প্রাণিজ পণ্যও প্রচুর উৎপাদিত হয়।

CQকৃষি এবং সংস্কৃতির আন্তঃসম্পর্ক

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। নববর্ষকে ঘিরে সবার মাঝে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বাংলা নববর্ষ উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মেলা। চৈত্র সংক্রান্তির দিনে এবং পহেলা বৈশাখ সকালে মেলা বসে। এই মেলা থেকেই গ্রামের মানুষ হাঁড়ি-ঝুড়ি, দা-কাস্তে থেকে শুরু করে সংসারের যাবতীয় তৈজসপত্র ক্রয় করে।

Shortকৃষি এবং সংস্কৃতির আন্তঃসম্পর্ক

কৃষি ও সংস্কৃতির আন্তঃসম্পর্ক বলতে কী বোঝায়?

CQউদ্যান ফসলের বৈচিত্র্য

আমাদের মাটি ও জলবায়ু এ ফল চাষের উপযোগী। ফল, ফুল, শাক-সবজি, মসলা ইত্যাদি উদ্যান ফসলের মধ্যে বিবেচিত। এ দেশে সকল ঋতুতে রকমারি সবজি উৎপাদিত হয়। বিশেষ করে শীতকাল বা রবি মৌসুমে সবজির বৈচিত্র্য অনেক বেশি।

CQকৃষি এবং সংস্কৃতির আন্তঃসম্পর্ক

আদিম সমাজে মানুষ ফলমূল আহরণ ও শিকার করে খাদ্য সংগ্রহ করত। গুহায় বসবাসকারী নারীরা পরিবেশের বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করে কৃষিকাজের সূচনা করেন। তারা দেখল, ফল খেয়ে বীজ যেখানে ফেলা হচ্ছে সেখানেই ফলগাছ জন্মাচ্ছে। বুদ্ধিমতী নারীরা সুস্বাদু ফলের বীজ সংরক্ষণ করে পুঁতে দিলেন এবং যত্ন করে বড় করে ফল পেলেন। এভাবেই কৃষির সূচনা হয় এবং পরবর্তীতে কৃষাণি নারীরা পছন্দমতো পুরুষ সঙ্গী খুঁজে নিয়ে পরিবার গঠন করেন।