কৃষিশিক্ষা · Class 7 · Chapter 1
মানুষের মৌলিক চাহিদা পূরণে কৃষির ভূমিকা সংক্ষেপে লেখ।
আদিযুগে পরিবারের সদস্যরা সক্ষমতা ও সুবিধা অনুযায়ী কাজ ভাগ করে নিতেন। এভাবে মানুষের মাঝে শ্রম বিভাজনের সুবিধা তৈরি হয়েছিল। মানুষ আর গুহায় না থেকে পরিবেশ থেকে মাটি, বাঁশ, কাঠ, পাতা ব্যবহার করে ঘর-বাড়ি তৈরি করতে শুরু করল। এভাবে বেশকিছু পরিবারের বসতবাড়ি মিলে গ্রামের সূচনা হয়। কৃষির কারণেই মানুষ বেশি বেশি পরিবেশ সচেতন হতে থাকল এবং ঋতুচক্রের উপর ফসল উৎপাদন যে নির্ভরশীল তা শিখল।
কৃষি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কৃষি আমাদের মৌলিক চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ইত্যাদি পূরণ করে। এই চাহিদা পূরণে মানুষ কৃষির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল।