সমানুপাতের তিনটি রাশি জানা থাকলে চতুর্থ রাশি নির্ণয় করার পদ্ধতিকে ত্রৈরাশিক বলে।
সমানুপাতের প্রথম রাশি চতুর্থ রাশি = দ্বিতীয় রাশি তৃতীয় রাশি। অর্থাৎ, প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল মধ্য রাশিদ্বয়ের গুণফলের সমান।
এখানে ১ম রাশি = ৩, ২য় রাশি = ৬, ৩য় রাশি = ৭। আমরা জানি, ১ম রাশি ৪র্থ রাশি = ২য় রাশি ৩য় রাশি বা, ৩ ৪র্থ রাশি = ৬ ৭ বা, ৪র্থ রাশি = (৬ ৭) / ৩ বা, ৪র্থ রাশি = ৪২ / ৩ বা, ৪র্থ রাশি = ১৪। সুতরাং, নির্ণেয় চতুর্থ সমানুপাতী ১৪।
এখানে ১ম রাশি = ৮, ২য় রাশি = ৭, ৪র্থ রাশি = ১৪। আমরা জানি, ১ম রাশি ৪র্থ রাশি = ২য় রাশি ৩য় রাশি বা, ৮ ১৪ = ৭ ৩য় রাশি বা, ১১২ = ৭ ৩য় রাশি বা, ৩য় রাশি = ১১২ / ৭ বা, ৩য় রাশি = ১৬। সুতরাং, নির্ণেয় তৃতীয় রাশি ১৬।
Class 7 › Mathematics › Chapter 2: সমানুপাত ও লাভ-ক্ষতি › Topic: সমানুপাত
Aligned to the NCTB national curriculum.