আনন্দপাঠ · Class 7 · Chapter 6
সকালে সম্রাট জেগে উঠলেন নতুন স্বাস্থ্য, নতুন উৎসাহ নিয়ে। অমাত্য কি ভৃত্য কেউ তখনও আসেনি, সবাই জানত তিনি আর বেঁচে নেই। কেবল কোকিল তখনও গান করছে তার পাশে বসে। সম্রাট কোকিলকে সবসময় তার সঙ্গে থাকার অনুরোধ করলেন এবং বললেন তার যেমন খুশি গান করবে। তিনি কলের পুতুলটাকে হাজার টুকরো করে ভেঙে ফেলার ইচ্ছা প্রকাশ করলেন। কিন্তু কোকিল বলল, 'মহারাজ, মিছিমিছি ওর ওপর রাগ করছেন। যতখানি ওর সাধ্য ও করেছে; এতদিন ওকে রেখেছেন, এখনও রাখুন।'