আনন্দপাঠ · Class 7 · Chapter 6
হান্স ক্রিশ্চিয়ান আন্দেরসেন ১৮০৫ খ্রিষ্টাব্দে ডেনমার্কের আদেনস শহরে জন্মগ্রহণ করেন। তিনি জুতার কারিগর ও গরিব বাবার সন্তান ছিলেন। নানা বাধা-বিপত্তির বিরুদ্ধে লড়াই করে তিনি সাহিত্যিক হিসেবে জগৎজোড়া খ্যাতি অর্জন করেন। তিনি নাটক, ভ্রমণকাহিনি ও উপন্যাস লিখলেও সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন গল্প লিখে। আন্দেরসেনকে 'গল্পের জাদুকর' বলা হয়। কল্পনা ও বাস্তবের মিশেলে রচিত তার গল্পকথাগুলোতে মানবিক অনুভূতি গভীরভাবে ফুটে উঠেছে। তার রূপকথাগুলো ১২৫টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। 'মৎস্যকন্যা', 'কুচ্ছিত প্যাঁকারু', 'বুনো হাঁসদের কথা', 'নাইটিঙ্গেল', 'রাজার নতুন পোশাক' প্রভৃতি গল্প তার পরিচিত ও জনপ্রিয় রচনা।